সদরপুরে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফরিদপুরের সদরপুরে মাধ্যমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন, শিক্ষা কার্যক্রম জোড়দার, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। গত সোমবার সকালে উপজেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্খিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহম্মেদ জামশেদ। মাধ্যমিক বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন, এসেম্মেলীসহ জাতীয় সংগীত পরিবেশন ও শরীরচর্চাসহ বিভিন্ন কার্যক্রম চালু রাখার জন্য গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আরও পড়ুনঃ সদরপুরে যানজট কমাতে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শিক্ষার মানোন্নয়নের সমস্যা ও সমাধানের গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য ও সাংবাদিকবৃন্দ।
ফরিদপুরের সদরপুরে মাধ্যমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন, শিক্ষা কার্যক্রম জোড়দার, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গত সোমবার সকালে উপজেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে উপজেলা দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্খিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহম্মেদ জামশেদ। মাধ্যমিক বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন, এসেম্মেলীসহ জাতীয় সংগীত পরিবেশন ও শরীরচর্চাসহ বিভিন্ন কার্যক্রম চালু রাখার জন্য গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শিক্ষার মানোন্নয়নের সমস্যা ও সমাধানের গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান ও সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য ও সাংবাদিকবৃন্দ।