ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্বজাকের মন্জিল সরকারি উচ্চবিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ, বিশ্বজাকের মন্জিল সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোফাজ্জল হোসেন, সদরপুর থানা ওসি (তদন্ত) মোঃ আনিসুর রহমান।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও পোলিং অফিসার  প্রিন্টও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করবেন।
এ সময় তিনি ভোটের দিন অথবা নির্বাচন অনুষ্ঠানের আগ পর্যন্ত সকলকে সতর্ক থাকার আহবান জানান। কেউ যদি কোন কেন্দ্রে আইন শৃঙ্খলা অমান্য করে বিশৃঙ্খলার চেষ্টা করে তবে সেই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেব।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কানাডা ও রাশিয়া থেকে ৭০৯ কোটি টাকার সার কিনবে সরকার

error: Content is protected !!

সদরপুরে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :