ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উৎসব অনুষ্ঠিত

মোঃ নুরুল ইসলামঃ

ফরিদপুরের সদরপুরে জাঁকজমকপূর্ণভাবে বাংলা নতুন বছর ১৪৩২ কে বরণ করা হয়েছে। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আবহমানকাল বাংলার ঐতিহ্য বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা, সুস্বাদু পান্তা ভাত খাওয়া এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

.

সোমবার (১৪ মার্চ ২০২৫ ইং , ১ বৈশাখ ১৪৩২ বাং) সকাল ৮টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি যাত্রা শুরু করে। এবারের প্রতিপাদ্য ছিল নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি। সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ হলরুমে আলু ভর্তা, রুই মাছ ভাজা, শুকনো মরিচ ভাজা ও কাঁচামরিচ দিয়ে লাল চালের পান্তা ভাত খাওয়ান হয়। সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সদরপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

.

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে বর্ষবরণ উৎসবে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ,উপজেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল মোমেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মোফাজ্জেল হোসেন, সদরপুর থানা অফিসার্স ইনচার্জ মোতালেব হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সদরপুরে বাংলা নববর্ষ ১৪৩২ উৎসব অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :