ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কর্মী সম্মেলন

মোঃ নুরুল ইসলামঃ

“সৎ মেধাবী তরুণেরা রাজনীতিতে না আসলে দেশ সঠিক নেতৃত্ব খুঁজে পাবে না, রাজনীতি বাঁচলে বাঁচবে দেশ, তরুণরাই আগামীর বাংলাদেশ” – এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ফরিদপুর জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা সদরপুরের বিশ্ব জাকির মঞ্জিল স্কুল সংলগ্ন বালুর মাঠে সদরপুর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সদরপুর বিজেপি শাখার সভাপতি মিঠু খালাসীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির ফরিদপুর জেলা শাখার সভাপতি আরিফুর রহিম রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ অভি।

এ সময় বক্তারা বিজেপির আগামী দিনের কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। তারা বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গরুর গাড়ী মার্কা এবং আগামী দিনের দলীয় কর্মকাণ্ডে কর্মীদের একসাথে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) সদরপুর উপজেলা শাখার মিঠু খালাসীকে সভাপতি ও মোঃ ইয়াসিন মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন।

সদরপুর উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মী সমাবেশ স্থলে এসে উপস্থিত হয় এবং অনুষ্ঠানে প্রায় শতাধিক বিজেপি কর্মী উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক প্রকল্প একনেকে উঠছে ৩ নভেম্বর

error: Content is protected !!

সদরপুরে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কর্মী সম্মেলন

আপডেট টাইম : ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :