আপডেট টাইম :
০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
২১৫
বার পঠিত
সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ইউনিয়ন কমিটি গঠন
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার আয়োজনে সদরপুর এতিমখানা ও মাদরাসা জামে মসজিদে অনুষ্ঠিত সভায় উপজেলার ৭নং সদরপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি এবং ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা এবং সদরপুর এতিমখানা ও মাদরাসার মুহতামিম আলহাজ্জ মাওলানা আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী এবং ফরিদপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা নূর মোহাম্মদ, উপজেলা শাখার সেক্রেটারী মুফতী মামুনুর রশীদ, যুব মজলিস সদরপুর উপ-শাখার সভাপতি হাফেজ মাওলানা রইসুল ইসলাম, সেক্রেটারী মুফতী জাবের হুসাইন, সহ-সভাপতি আক্কাস আলী মাষ্টার, দলিল লেখক মো: ওবায়দুর রহমান মোল্লা প্রমুখ। সভায় মাওলানা আল-আমিন-কে সভাপতি, মুফতী মাহদী হাসান-কে সেক্রেটারি, মুফতী সিদ্দিকুর রহমান-কে সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা গোলাম কিবরিয়া-কে বাইতুল মাল সম্পাদক করে বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর ইউনিয়ন শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। পরিশেষে দুআ ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ...
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৮টায় বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার আয়োজনে সদরপুর এতিমখানা ও মাদরাসা জামে মসজিদে অনুষ্ঠিত সভায় উপজেলার ৭নং সদরপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি এবং ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ মাওলানা মিজানুর রহমান মোল্লা এবং সদরপুর এতিমখানা ও মাদরাসার মুহতামিম আলহাজ্জ মাওলানা আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী এবং ফরিদপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা নূর মোহাম্মদ, উপজেলা শাখার সেক্রেটারী মুফতী মামুনুর রশীদ, যুব মজলিস সদরপুর উপ-শাখার সভাপতি হাফেজ মাওলানা রইসুল ইসলাম, সেক্রেটারী মুফতী জাবের হুসাইন, সহ-সভাপতি আক্কাস আলী মাষ্টার, দলিল লেখক মো: ওবায়দুর রহমান মোল্লা প্রমুখ।
সভায় মাওলানা আল-আমিন-কে সভাপতি, মুফতী মাহদী হাসান-কে সেক্রেটারি, মুফতী সিদ্দিকুর রহমান-কে সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা গোলাম কিবরিয়া-কে বাইতুল মাল সম্পাদক করে বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর ইউনিয়ন শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। পরিশেষে দুআ ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মাওলানা আমির হোসেন।