ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

-ছবি প্রতীকী।

ফরিদপুরের সদরপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহতের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোয়ালন্দ-তারাইল সড়কে কাটাখালী বাজারের পাশে করিমন নিয়ন্ত্রন হারিয়ে এক যুবক নিহত হয়েছে। নিহত হানিফ মাতুব্বর (৪০) উপজেলার ঢেউখালী ইউনিয়নের কাচারিডাঙ্গী গ্রামের মালেক মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদরপুর থেকে করিমন কৃষ্ণপুর বাজারের দিকে যাওয়ার সময় কাটাখালী বাজারের পাশে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে করিমনটি ঘটনাস্থলে উল্টে যায়। এ সময় করিমন চালক হানিফ মাতুব্বর তার নিজের করিমনের নিচে পরে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়। ইজিবাইকের চালক জীবন বাঁচাতে রাস্তার পাশের খাদে লাফ দিলে গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা সদরপুর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে নেয়।

অপরদিকে, গত (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চন্দ্রপাড়া বাজার ঘাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মো. জহিরুল বেপারী (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত জহিরুল সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ইউনুস বেপারীর ছেলে। এ সময় মোটরসাইকেলে থাকা অন্য আরোহী শাহিন বেপারী নামে এক জন গুরুতর আহত হয়।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া গত্যন্তর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

সদরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

আপডেট টাইম : ০১:২১ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :