ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু

-ছবি প্রতীকী।

হুমায়ুন কবির তুহিনঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ছাদের খার ডাঙ্গী গ্রামে পুকুরের পানিতে পড়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

.

গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে বাড়ির সামনের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানায় তার পরিবারের সদস্যরা। নিহতরা হলেন, তাফসান হোসেন (৬) ও লামিম আক্তার (১৪)। তাফসান সদরপুরের চর বিষ্ণপুর ইউনিয়নের চরচাঁদপুর ছাদের খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা মুকুল ফকিরের ছোট ছেলে ও লামিম আক্তার একই গ্রামের বাসিন্দা জামাল ফকিরের মেঝ মেয়ে। দুই ভাইবোন আপন চাচাতো ভাইবোন।

.

নিহতদের পরিবারের চাচাতো ভাই আলামিন(২০) বলেন, দুপুরে তারা বাড়ির সামনের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। ওই সময় বাড়ির লোকজন পুকুরে আসার আগেই তারা নেমে পড়েন। তাদের দেখতে না পেয়ে পুকুরের পানিতে খোজা শুরু করলে পানির নিচ থেকে তাদের উদ্ধার করা হয়। ওই সময় বিকেল চার টার দিকে সদরপুরের পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চরভদ্রাসন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. গোফরানুল হক সিজান দুজনকেই মৃত বলে ঘোষনা জানান।

.

সদরপুর থানার চরবিষ্ণপুর ইউপি চেয়ারম্যন মোঃ মোয়াজ্জেম হোসেন শিশু দুটির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিন ভাইয়ের মধ্যে তাফসান ছোট ও এক ভাই তিন বোনের মধ্যে লামিম মেঝ। দুই ভাই বোনের মৃত্যুতে পরিবার ও এলাকাতে শোকের মাতম বইছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সদরপুরে পুকুরে ডুবে ভাই বোনের মৃত্যু

আপডেট টাইম : ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :