ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধিকে অবাঞ্ছিত ঘোষণা

-সদরপুরে অবাঞ্ছিত ঘোষণাকৃত দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি নির্ঝর রিফাত শিশির খান।

ফরিদপুরের সদরপুরে দ্যা ডেইলি সান পত্রিকার উপজেলা প্রতিনিধি ও  সদরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান লাবলুকে লাঞ্ছিত করার প্রতিবাদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি নির্ঝর রিফাত শিশির খানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।  বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় সদরপুর প্রেসক্লাবের সভাকক্ষে প্রতিবাদ সভায় উপজেলা কর্মরত সাংবাদিকদের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে  অভিযুক্ত শিশির খানকে সহযোগীতা ও অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর বিষয়ে চিঠি দিয়ে অনুরোধ জানানো হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে তার (শিশিরের) সাথে তথ্য আদান-প্রদান, সহযোগীতাসহ চলাফেরা না করার জন্য সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।

সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে সদরপুর প্রেসক্লাব ভবনে বিভিন্ন প্রেসক্লাবের সমন্বয়ে সভায় এ সিদ্ধান্ত গৃহীত হবার পর যৌথবিবৃতিটি প্রদান করা হয়। এ সময় অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়োজ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে শিশিরের ধারাবাহিক অসদাচরণ, বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি ও হয়রানি করার প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত সাংবাদিকরা।  ইতোপূর্বে সদরপুর থানা পুলিশ উক্ত শিশির খানকে একাধিক বার মাদকসহ গ্রেফতার করেছে বলে জানা যায়।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত অফিস রুমে সিনিয়র সাংবাদিক সাঈদুর রহমান লাভলুকে লাঞ্ছিত করে শিশির। এ সময় প্রতিবাদ করায় দৈনিক  আমার সংবাদ ও চ্যানেল এস এর উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন টিটুকে চেয়ার দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে সম্পদভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন প্রশিক্ষণ শেষ

error: Content is protected !!

সদরপুরে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধিকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট টাইম : ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, সদরপুর। :