দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
মো. নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়।সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থাপনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুত জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাচন অফিস মো. মঞ্জুর হোসেন খান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার সোহরাব আলী খান, জনস্বাস্থ্য প্রকৌশল হাসিবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, নিরাপত্তা, মর্যাদা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ কন্যাশিশুর সার্বিক বিকাশে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মো. নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থাপনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুত জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাচন অফিস মো. মঞ্জুর হোসেন খান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার সোহরাব আলী খান, জনস্বাস্থ্য প্রকৌশল হাসিবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, নিরাপত্তা, মর্যাদা নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ কন্যাশিশুর সার্বিক বিকাশে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।