ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে জাটকা শিকারের দায়ে ১০জেলের জরিমানা, ২জনের কারাদণ্ড

ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করায় ১২জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালত।

আটককৃত এর মধ্যে ১০জেলেকে ১হাজার টাকা করে জরিমানা ও জেলেকে ১মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। জরিমানাকৃত জেলেরা হলেন, সাম বিশ্বাস, মধু বিশ্বাস, কালিপদ, বিদ্যুৎ বিশ্বাস, বাবেল, মিজান বিশ্বাস, পবিত্র, চিরঞ্জিত সরকার, কৃষ্ণ বিশ্বাস, নিমাই সরকার জেলে নৌকায় শ্রমিক থাকায় তাদের মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারায় প্রত্যেক কে এক হাজার টাকা ও মৎস সংরক্ষণ আইন ১৮৬০ এর ১৮৮ধারায় মহাজন গৌরঙ্গ সরকার ও সুশান্ত সরকার কে ১মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। এসব জেলেদের বাড়ি গোপালগঞ্জের বিভিন্ন এলাকায়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মোরাদ আলী। রবিবার বিকেল থেকে সন্ধ্যারাত পর্যন্ত উপজেলার পদ্মা- আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব জেলেকে জাটকা ধরার সময় হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে অসাধু জেলেদের নিকট থেকে ৬মন জাটকা ও ঝাটকা শিকারের কয়েকটি অবৈধ জাল জব্দ করা হয়।

অভিযানে সহায়তা করেন সদরপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর করিব। আদালত শেষে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানার মাঝে বিতরণ করা হয়।
জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় ১ নভেম্বর থেকে ৩০জুন ২০২৪ পর্যন্ত অভয়াশ্রম এলাকা থেকে জাটকা আহরন,পরিবহন, মজুদ বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের জরিমানা বা কারাদন্ডের উভয় দণ্ডের বিধান রয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, অবৈধ মৎস্য শিকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

ছবিঃ সদরপুরের পদ্মা ও আড়িয়াল নদীতে ঝাটকা আহরনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সদরপুরে জাটকা শিকারের দায়ে ১০জেলের জরিমানা, ২জনের কারাদণ্ড

আপডেট টাইম : ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :