ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। জানাগেছে, নিহত দেলোয়ার হোসেন বরগুনা জেলার তালতলী উপজেলার বাসিন্দা ছানু হাওলাদারের ছেলে।

তিনি উপজেলা সদরে সদরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন নির্মাণ কাজের একজন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। উক্ত কাজটি পায় ফরিদপুরের ভাই ভাই কন্ট্রাকশন নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু তারা নিজেরা কাজ না করে লাইসেন্সবিহীন স্থানীয় খোকন হাওলাদার নামে এক ব্যক্তিকে কাজটির দায়িত্ব দেয়।

অপরদিকে খোকন হাওলাদার ভাষানচর ইউনিয়নের চার রাস্তা নামক এলাকার জনৈক হুমায়ুন মিয়া কে কাজটি করতে দায়িত্ব দেয়। আজকে নির্মনাধীন ভবনের তিন তলার ছাদ ভাঙার কাজে উক্ত শ্রমিক কর্মরত ছিল। দিনের কাজ শেষে নিচে নামার সময় ওই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হয় পরে অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

সদরপুর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। উপজেলা প্রকৌশলী আঃ মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম

error: Content is protected !!

সদরপুরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :