সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্ট ২০২৬ শুরু
মোঃ নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আয়োজক কমিটির সদস্যবৃন্দ, খেলোয়াড়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল মামুন শাহ্, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।টুর্নামেন্টের উদ্বোধনকে কেন্দ্র করে উপজেলা পরিষদ মাঠে ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মোঃ নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আয়োজক কমিটির সদস্যবৃন্দ, খেলোয়াড়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।