ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

বাঘায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার।

সভায় মাদক, চোরাচালান, ইমো প্রতারণা, বাল্যবিয়ে, অবৈধ পুকুর খনন, জলাবদ্ধতা, যানজট, চুরি, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, ভেজাল পণ্য ক্রয়-বিক্রয় প্রতিরোধসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, ওসি সেরাজুল হক, কৃষি অফিসার আব্দুল মান্নান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. অমিত কুমার, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর, প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রহমান, অধ্যক্ষ আব্দুর রব, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞাসহ সাংবাদিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও ইমো প্রতারণা প্রতিরোধে প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাল্যবিয়ে, অবৈধ পুকুর খনন, জলাবদ্ধতা ও ভেজাল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক ও সামাজিক ব্যক্তিবর্গ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বাঘায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :