ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালাইয়ে ইকরা মেমোরিয়াল একাডেমির উদ্বোধন ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মিশিকুল মন্ডল, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই বাজারে ‘ইকরা মেমোরিয়াল একাডেমি’র উদ্বোধন উপলক্ষে অভিভাবক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় ইকরা মেমোরিয়াল একাডেমির বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপক ও পরিচালক আলহাজ্ব মো. লুৎফর রহমান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন ফকির।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনসুর রহমান, মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, বিএনপি নেতা পান্না চৌধুরী, ইকরা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক খলিলুর রহমান এবং কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব লুৎফর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এলাকায় মানসম্মত শিক্ষা বিস্তার এবং একটি আদর্শ বিদ্যাপীঠ গড়ে তোলার ক্ষেত্রে ‘ইকরা মেমোরিয়াল একাডেমি’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁরা বিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করেন এবং এলাকার অভিভাবকদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠনে এই প্রতিষ্ঠানের পাশে থাকার আহ্বান জানান।

প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপক ও পরিচালক আলহাজ্ব মো. লুৎফর রহমান আকন্দ তাঁর বক্তব্যে বলেন, “আমি সকল অভিভাবককে আহ্বান জানাই—আপনারা আপনাদের ছেলেমেয়েদের এই প্রতিষ্ঠানে ভর্তি করান। আমি নিজের সন্তানদের যেভাবে ভালোবাসি, আপনাদের সন্তানদেরও ঠিক একইভাবে ভালোবাসব।”

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, এলাকার অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কালাইয়ে ইকরা মেমোরিয়াল একাডেমির উদ্বোধন ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :