ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আলফাডাঙ্গায় ডিসির দিনব্যাপী উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ সময় তিনি উপজেলার উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, সরকারি সেবার মান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। একই দিন উপজেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে আলফাডাঙ্গা উপজেলায় পৌঁছে জেলা প্রশাসক তাঁর দিনব্যাপী কর্মসূচি শুরু করেন। সফরের শুরুতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় পরিদর্শন করেন। পরে পর্যায়ক্রমে আলফাডাঙ্গা পৌরসভা, আলফাডাঙ্গা থানা, একটি শিক্ষাপ্রতিষ্ঠান, আশ্রয়ণ প্রকল্প ও একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি এবং জনসেবামূলক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, “সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে সেবার মান নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমের বাস্তব অগ্রগতি সরেজমিনে দেখা। জনগণ যাতে সরকারি সেবা সহজে ও হয়রানিমুক্তভাবে পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আলফাডাঙ্গার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।”

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জোবায়ের হাবিব।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং নেতৃত্বের গুণাবলি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ তৈরি হবে। আমরা চাই, আলফাডাঙ্গার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসুক এবং জাতীয় পর্যায়ে উপজেলার সুনাম বয়ে আনুক।”

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

দিনব্যাপী এ সফরের মধ্য দিয়ে একদিকে যেমন উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়, অন্যদিকে নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার উদ্যোগও এগিয়ে নেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

আলফাডাঙ্গায় ডিসির দিনব্যাপী উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :