আপডেট টাইম :
০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
৩২৩
বার পঠিত
সদরপুরে আলোকধারা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর আলোকধারা সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার আলোকধারা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফকির এ সাত্তার। উদ্বোধনী ম্যাচে খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। ট্রাইব্রেকারে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বড় মাঠ ক্রীড়া সংঘ ৪-১ গোলে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ফুটবল একাদশকে পরাজিত করে প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন ফরিদপুর ক্রীড়া সংস্থার রেফারী আশরাফুল আলম। উল্লেখ্য, আট দলের অংশগ্রহণে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আরও পড়ুনঃ খেলাঘরের উদ্যোগে অকাল প্রয়াত সাংবাদিক কে এম রুবেলের স্মরণ সভা অনুষ্ঠিত
ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর আলোকধারা সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার আলোকধারা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফকির এ সাত্তার। উদ্বোধনী ম্যাচে খেলার নির্ধারিত সময়ে কোন দল গোল করতে পারেনি। ট্রাইব্রেকারে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বড় মাঠ ক্রীড়া সংঘ ৪-১ গোলে মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ফুটবল একাদশকে পরাজিত করে প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলাটি পরিচালনা করেন ফরিদপুর ক্রীড়া সংস্থার রেফারী আশরাফুল আলম। উল্লেখ্য, আট দলের অংশগ্রহণে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।