ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল মহড়া ও পথসভা করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সদরপুর থানা চত্বর সংলগ্ন প্রধান সড়ক, হাসপাতাল মোড়, কলেজ মোড়সহ কয়েকটি স্থানে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।

সন্ধ্যা ৬টার দিকে সদরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও ছাত্রদলের সাবেক সভাপতি মোল্লা সোহেল আমিনের নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে সদরপুর থানার সামনে পথসভা করেন তাঁরা।

একই সময়ে যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী মুন্সি ইশারত হোসেন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুল ইসলাম নান্নুর নেতৃত্বে আরেকটি দল সদরপুর হাসপাতাল মোড়ে বিক্ষোভ করে। এর আগে মাগরিবের নামাজের আগে হাসানের নেতৃত্বে ছাত্রদলের একটি অংশ পৃথকভাবে কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে।

পথসভায় সোহেল আমিন অভিযোগ করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আবারও সহিংস কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছেন। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তাঁরা মাঠে রয়েছেন।

মুন্সি ইশারত হোসেনও আওয়ামী লীগের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং তাঁদের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা জাওয়াদ, সদরপুর কৃষক দলের সাধারণ সম্পাদক আসাদ মৃধা, শ্রমিক দলের সভাপতি দেলোয়ার তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ৪০ লাখ টাকার ক্ষতি

error: Content is protected !!

সদরপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া

আপডেট টাইম : ১৫ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :