ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রাজশাহীতে তহশিলদার আনন্দ ও ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আনন্দ কুমার দাস ও গোদাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ইসরায়েল হোসেনকে নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তাঁদের দুজনকে জড়িয়ে পূর্বপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে। স্থানীয়রা বলছে, একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে গণমাধ্যমকর্মীদের কাছে মিথ্যা তথ্য দেওয়ায় এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হয়েছে। আনন্দ ও ইসরায়েল তাঁদের জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নির্ভুল ও সত্য সংবাদ প্রকাশ করার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে কোনো সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ব্যতিত শুধুমাত্র কোনো ব্যক্তি বিশেষের খণ্ডিত অভিযোগের ওপর ভিত্তি করে সরকারি দপ্তরের দায়িত্বশীল কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে একপেশে সংবাদ প্রকাশ করা কতটা যৌক্তিক সেটি নিয়েও প্রশ্ন উঠেছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আনন্দ কুমার দাস বাসুদেবপুর ইউনিয়ন ভূমি অফিসে এবং ইসরায়েল গোদাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর থেকেই অফিসগুলো সাধারণ মানুষের হয়রানির অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সত্যি নয়, মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকাশিত সংবাদে আরও বলা হয়েছে, নামজারি (মিউটেশন), খাজনা আদায়, পর্চা উত্তোলন ও জমির রেকর্ড সংশোধনের মতো জরুরি সেবা পেতেও সেবা গ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রতিটি কাজের সঙ্গেই জড়িয়ে রয়েছে মোটা অঙ্কের উৎকোচের শর্ত, যা সত্যি নয়, বাস্তব বিবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ ছাড়াও তহশিলদার আনন্দ কুমার সরাসরি কোনো আর্থিক লেনদেন করেন না। তাঁর দুর্নীতির পুরো নেটওয়ার্কটি পরিচালিত হয় অফিস সহায়কদের মাধ্যমে। কাউন্টারে সেবা নিতে আসা লোকজনকে নানা জটিলতার কথা বলে পিওনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তাঁদের মাধ্যমেই নির্ধারিত অঙ্কের ঘুষ পরিশোধের পর ফাইল টেবিল থেকে ছাড় পায় বলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া।

অন্যদিকে, গোদাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ইসরায়েলের বিরুদ্ধেও হয়রানির অভিযোগ ও নামজারি প্রস্তাবের জন্য হাটপাড়া ভূমি অফিসে গেলে তহশিলদার ইসরায়েল ৪০০ টাকা দাবি করেন বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এদিকে স্থানীয় একাধিক বাসিন্দা এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বলেন, এসব অপপ্রচারের কারণে বিভিন্ন ভূমি অফিসের স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ ফের ২ দিনের রিমান্ডে

error: Content is protected !!

রাজশাহীতে তহশিলদার আনন্দ ও ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আপডেট টাইম : ১৯ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :