ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ৪০ লাখ টাকার ক্ষতি

ইসমাইল হোসেন বাবু, সিনিয়ার স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুরে শিল্পনগরী আল্লারদর্গা বাজারে রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানের পণ্যসামগ্রী ও নগদ টাকা পুড়ে ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে খোকন টেলিকমের লিটনের মোবাইল ফোনের দোকান, সোহেলের জুতা-স্যান্ডেলের দোকান এবং কুমোদের সেলুন পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়।

মধ্যরাতের আগুন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত খোকন টেলিকমের মালিক খোকন ও লিটন জানান, তাদের দোকানে থাকা নগদ দুই লাখ টাকার বেশি, মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়াও পাশের দুটি দোকানের অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানিয়েছেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, দৌলতপুরের আল্লারদর্গা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ৩টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ৪০ লাখ টাকার ক্ষতি

error: Content is protected !!

দৌলতপুরে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ৪০ লাখ টাকার ক্ষতি

আপডেট টাইম : ১২ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :