ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সড়কের পাশ থেকে আট লাখ টাকা মূল্যের ১৯টি গাছ কাটায় থানায় মামলা

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি-বাঁশগ্রাম সড়কের পাশ থেকে প্রায় আট লাখ টাকা মূল্যের ১৯টি গাছ কাটার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর ইউনিয়নের ভূমি কর্মকর্তা মো. আবুল হোসেন বাদী হয়ে সরকারি গাছ চুরির অভিযোগে মামলাটি করেন।

মামলায় করাতকল মালিক নাসির শেখকে প্রধান আসামি করে পাঁচজনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫-২০ জনকে। তবে মামলার তদন্ত এবং আসামিদের গ্রেফতারের স্বার্থে অন্যান্য আসামিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ ও মামলার বাদী।

স্থানীয়রা জানান, মাস খানেকের মধ্যে সড়কের কাঁচিকাটা সেতু এবং ভাদুরমোড় থেকে আদাবাড়িয়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের অন্তত ৫৪টি গাছ রাতের আধারে কেটে নেয় দুর্বৃত্তরা। প্রায় ৩০-৪০ বছর বয়সী মেহগুনি ও শিশু গাছগুলো প্রায় ১০-১২ লাখ টাকায় বিক্রি করেছে একটি চক্র।

মামলার বাদী আবুল হোসেন বলেন, “রাতের আধারে প্রায় এক কিলোমিটার সড়কের পাশ থেকে ১৯টি গাছ চুরির ঘটনা ঘটেছে। গাছগুলোর দাম প্রায় আট লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।”

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, “করাতকল মালিককে প্রধান আসামি করে পাঁচজনের নামে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি রয়েছে ১৫-২০ জন। আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, “সরকারি গাছ কাটার ঘটনায় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব সার বিতরণের দাবি ডিলারের, গুদামে মিলল ১৫০০ বস্তা

error: Content is protected !!

সড়কের পাশ থেকে আট লাখ টাকা মূল্যের ১৯টি গাছ কাটায় থানায় মামলা

আপডেট টাইম : ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :