ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সাজেদা পুত্র লাবু চে‌ৗধুরী

গত ৫ নভেম্বর অনুষ্ঠিত ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা-কৃষ্ণপুর) আসনে উপ‌নির্বাচ‌নে বাংলা‌দেশ আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতী‌কের প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সদ‌্য প্রয়াত সংসদ উপ‌নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হ‌য়ে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) জাতীয় সংস‌দের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাকে শপথবাক্য পাঠ করান।সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে সংস‌দের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে শাহদাব আকবর লাবু চৌধুরী রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

শপথ গ্রহনের পর ফ‌রিদপুর-২ আস‌নের নেতাকর্মী‌দের নি‌য়ে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন লাবু চৌধুরী।

উল্লেখ্য, ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসন। সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর ওই আসনটি শূন্য হয়। গত ২৬ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর ফরিদপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন পান তার ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহীসহ ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ের সময় দুজনের মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গত ১৯ অক্টোবর আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল হোসেন মিয়া ও জাতীয় পার্টির আলমগীর হোসেন মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এই নির্বাচ‌নে শাহদাব আকবর লাবু চৌধুরী ৬৮ হাজার ৮১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীকে পেয়েছিলেন১৪ হাজার ৮৭৬ ভোট।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সাজেদা পুত্র লাবু চে‌ৗধুরী

আপডেট টাইম : ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
এফ.ম আজিজুর রহমান :