ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শ্রমিকদের পেটে ভাত থাকলে কলকারখানায় উৎপাদন বাড়বে —ফরিদপুরে শ্রম সচিব

নিজস্ব প্রতিনিধিঃ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, শ্রমিকদের পেটে ভাত থাকলে কলকারখানায় উৎপাদন বাড়বে। ইউরোপ-আমেরিকার শ্রমিকরা যে ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকে, বাংলাদেশের শ্রমিকরাও যেন সেই ধরনের সুবিধা পান—সে জন্য কাজ করছে বর্তমান সরকার। এ লক্ষ্যে শ্রম আইন ২০০৬ সংশোধন করে শ্রমবান্ধব আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় মালিকপক্ষকে আন্তরিক হতে হবে। পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ায় যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, সে জন্য শ্রমিকদের অযৌক্তিক আন্দোলন থেকেও বিরত থাকতে হবে।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে স্থানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাহ হোসেন-এর সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহা পরিদর্শকের কার্যালয় ভবনের উদ্বোধন করেন শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার প্রমাণ আছে

error: Content is protected !!

শ্রমিকদের পেটে ভাত থাকলে কলকারখানায় উৎপাদন বাড়বে —ফরিদপুরে শ্রম সচিব

আপডেট টাইম : ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর :