ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: দেশের খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ ছয়টি শিল্পাঞ্চলে একশো শয্যাবিশিষ্ট মোট ছয়টি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি জাতীয় সংসদের এক অধিবেশনে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক সুনির্দিষ্ট প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানান। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদীয় কার্যক্রম পরিচালনা করেন এবং বিষয়টির গুরুত্ব তুলে ধরেন। সরকার মনে করে, দেশের অর্থনৈতিক চালিকাশক্তির মূল কারিগর এই শ্রমিকেরা যথাযথ চিকিৎসাসেবা পেলে সামগ্রিক উৎপাদনশীলতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী পূর্ববর্তী সরকারের কঠোর সমালোচনা করে বলেন যে বিগত স্বৈরাচারের এক যুগেরও বেশি সময়ের শাসনামলে দেশের জ্বালানি খাত ও চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। খনিজ সম্পদ ও অভ্যন্তরীণ সক্ষমতা বাড়িয়ে দেশের শিল্প খাতের বিকাশ ঘটানোর বদলে সবকিছুকে আমদানিনির্ভর করে তোলা হয়েছিল, যার নেতিবাচক প্রভাব পড়েছিল পুরো অর্থনীতিতে। একই সঙ্গে গ্রামীণ জনপদের চিকিৎসাব্যবস্থাকেও ধ্বংস করা হয়েছিল, যা নিয়ে এর আগে সংসদের বিরোধীদলীয় নেতাও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। তৎকালীন নানা হঠকারী ও ইচ্ছাকৃত নীতির কারণে দেশের মানুষকে বাধ্য করা হতো বিদেশে গিয়ে চিকিৎসা নিতে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছিল।

বর্তমান নির্বাচিত সরকার দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক অধিকার রক্ষায় সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান সরকারপ্রধান। বিশেষ করে শ্রমজীবী মানুষের চিকিৎসা ও কল্যাণ বিষয়টি বর্তমান প্রশাসনের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রধান শিল্পঘন এলাকা হিসেবে চিহ্নিত টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামে এই বিশেষায়িত হাসপাতালগুলো স্থাপন করা হবে। প্রস্তাবিত এই চিকিৎসাকেন্দ্রগুলোতে কেবল শ্রমজীবী মানুষ ও তাঁদের পরিবারের সদস্যরা নির্ধারিত নিয়মে বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে বিশেষ চিকিৎসাসেবা গ্রহণ করার সুযোগ পাবেন।

শিল্পাঞ্চলগুলোতে এ ধরনের বিশেষায়িত চিকিৎসালয় স্থাপিত হলে সাধারণ শ্রমিকদের দীর্ঘদিনের ভোগান্তি ও চিকিৎসাবঞ্চিত থাকার প্রবণতা অনেকটাই লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। কাজের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই হাসপাতালগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। সরকারের এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রান্তিক ও কর্মজীবী মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি চিকিৎসাসুেবার পরিধি আরও সুদূরপ্রসারী হবে বলে মনে করছেন নীতি নির্ধারকেরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

error: Content is protected !!

শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :