ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রামপালে প্রধান শিক্ষক শেখ সাইফুদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে সহস্র মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরজনিত বিদায় নিলেন বড় কাটালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাইফুদ্দিন।

০৯ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের সবুজ চত্বরে শিক্ষকের অবসরকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় পরিচালনা পরিষদের আয়োজনে ও সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রতন কুমার বল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদায়ী প্রধান শিক্ষক শেখ সাইফুদ্দিন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি হাওলাদার তৌহিদুল ইসলাম, পেড়িখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ আকন, পেড়িখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও শিক্ষক ফকির গোলাম মওলা, বড় কাটালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি তরফদার এনামুল হক প্রিন্স, বড় কাটালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদী রায় প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বড় কাটালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তব্যে বক্তারা প্রধান শিক্ষক শেখ সাইফুদ্দিনের স্মৃতিচারণ করে বলেন, যার শুরু আছে তার শেষ আছে, তবে বিদায় শুধু মাত্র একটা আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু নয়। এ বিদায় কোনো বিদায় না, শুধু দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছুটা নিয়মকানুনের অবসান মাত্র। স্যার আজীবন প্রতিটি মানুষের হৃদয়ে একই রকম শ্রদ্ধায় রয়ে যাবেন, এই বিদ্যালয়ের প্রতিটি কোণায় কোণায় স্যারের অবদান রয়েছে। স্যারের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা-ভাবনা এই স্কুলের লেখাপড়ার মান উন্নতিসহ শত শত কোমলমতি শিক্ষার্থীর জীবন রূপান্তরিত হয়েছে সুন্দর জীবনে।

এ সময় শেখ সাইফুদ্দিন বলেন, এই বিদ্যালয় আমার পরিবার, এই বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী আমার সন্তানের মতো। আমি পরিবার বলতে বুঝি গোটা স্কুলের শিক্ষার্থীদের, জীবনের বড় একটা সময় এখানে পার করেছি। তবে কতটুকু সফল হয়েছি এ জীবনযাত্রায় জানি না, তবে আমার হাতে গড়া শিক্ষার্থীগুলো যখন দেখবো সত্যিকারের মানুষ হয়েছে, তারা সফল হয়েছে জীবনে, তখন আমি নিজেকে সফল মানুষ বলে মনে করব। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, দীর্ঘ সময় আপনাদের সাথে পথ চলায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে প্রতিটি শিক্ষার্থীকে জানাই, তোমরা মন দিয়ে লেখাপড়া করো, ভালো মানুষ হয়ে গড়ে ওঠো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

চিকিৎসার জন্য অনুমতি ছাড়াই বিদেশে পাঠানো যাবে ৩০ হাজার ডলার

error: Content is protected !!

রামপালে প্রধান শিক্ষক শেখ সাইফুদ্দিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :