ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে মাড়িয়া-জমসেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের মাড়িয়া-জমসেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ইয়াসিন আলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করেছে। এমনকি তারা গণমাধ্যমকর্মীদের কাছে মিথ্যা তথ্য দেওয়ায় বিদ্যালয় নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ হয়েছে। এ নিয়ে শিক্ষানুরাগী ও সচেতন মহলের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ১৯৯১ সালে ইয়াসিন আলী মাড়িয়া-জমসেরপুর গ্রামে গ্রামবাসীর সহযোগিতা নিয়ে ৩৫ শতক জমির ওপর মাড়িয়া-জমসেরপুর প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। বিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছে ৫ জন এবং শিক্ষার্থী রয়েছে ৮০ জন। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বর্তমানে প্রায় ৩৫ বছরের ঐতিহ্য বহন করছে। দীর্ঘদিন ধরে উপজেলার অন্যতম এবং সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত এ বিদ্যালয়। প্রধান শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় এলাকার কোমলমতি শিশুদের শিক্ষা বিস্তারে বিদ্যালয়টি অনন্য ভূমিকা রেখে চলেছে। এদিকে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ৩৫ বছরেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ ওঠেনি। কিন্তু এতদিন পর হঠাৎ করেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কথিত অভিযোগ এনে তার বদলির দাবি করা কতটা যৌক্তিক? তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব ইয়াসিন আলী আগামী ২০২৭ সালের জুন মাসে অবসরে যাবেন। কিন্তু একটি গোষ্ঠী হঠাৎ করেই প্রধান শিক্ষকের বদলির দাবি তুলে ঘোলা পানিতে মাছ শিকার করতে মরিয়া হয়ে উঠেছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দাপ্তরিক কোনো অনিয়মের অভিযোগ নাই। অথচ খণ্ডিত অভিযোগ তুলে প্রধান শিক্ষককে ফাঁসিয়ে বসে আনতে একটি গোষ্ঠী নানা অপপ্রচার শুরু করেছে।

সম্প্রতি বিদ্যালয় চত্বরে একটি তাফসির মাহফিল আয়োজন করা নিয়ে মতবিরোধের সৃষ্টি হয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক মহলের সঙ্গে বসে সেটি মীমাংসা করা হয়েছে। কিন্তু একটি গোষ্ঠী কৌশলে প্রকৃত ঘটনা আড়াল ও ভিন্নখাতে প্রভাবিত করে ধামাচাপা দিয়ে প্রধান শিক্ষককে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আলহাজ্ব ইয়াসিন আলী বলেন, স্কুল নিয়ে কোনো সমস্যা নাই, একটু ছোট ঝামেলা ছিল সেটা স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। তিনি বলেন, কিছু মানুষ তাকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি তৃপ্তি রাণী বলেন, বিদ্যালয়ের কোনো অনিয়ম নিয়ে তিনি কোনো অভিযোগ পাননি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

চিকিৎসার জন্য অনুমতি ছাড়াই বিদেশে পাঠানো যাবে ৩০ হাজার ডলার

error: Content is protected !!

তানোরে মাড়িয়া-জমসেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আপডেট টাইম : ১৬ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :