ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শোবার ঘরে মিলল বিষধর গোখরোর ২২টি বাচ্চা

ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের গাড়াখোলা এলাকার একটি বাড়ি থেকে বিষধর গোখরো সাপের ২২টি বাচ্চা উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মো. হাসান বিশ্বাসের বাড়ি থেকে সাপুড়েরা সাপের বাচ্চাগুলো উদ্ধার করেন।হাসান বিশ্বাসের বড় ছেলে সাগর বিশ্বাস বলেন, দুই দিন ধরে বাড়ির শোয়ার ঘরের বিভিন্ন স্থানে কয়েকটি সাপের বাচ্চা দেখা যায়। একে একে প্রায় ১৫টি গোখরো সাপের বাচ্চা বাড়ির লোকজন মেরে ফেলে।
পরে সাপুড়েদের খবর দিয়ে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আরো প্রায় ১০টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। তবে বড় সাপটি তারা ধরতে পারেনি। এ ঘটনায় বাড়ির সবাই আতঙ্কিত।কামারখালী ইউনিয়নের আড়পাড়া গ্রামের সাপুড়ে রিয়াজ মিয়া বলেন, একটি গোখরো সাপ ৪২, ৩২ অথবা ২২টি করে ডিম পাড়ে ও বাচ্চা হয়।
খবর পেয়ে হাসান বিশ্বাসের বাড়ি থেকে সাতটি সাপের বাচ্চা উদ্ধার করা হয়। বাড়ির লোকজন আরো প্রায় ১৫টি সাপের বাচ্চা মেরে ফেলেছে। বড় সাপ দুটি ধরা সম্ভব হয়নি। এ ছাড়া কয়েক দিন ধরে উপজেলার মিটাইন, কামারখালী, বাগাট এলাকার বিভিন্ন বাড়ি থেকে মোট ৯৬টি বিষধর গোখরো সাপের বাচ্চা উদ্ধার করা হয়।
এগুলো আমি বাড়িতে রেখে খাবার খাওয়াই। বড় হলে এদের দিয়ে খেলা দেখাই। 
 
মধুখালী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আনিসুর রহমান লিটন বলেন, খবর পেয়ে হাসান বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখি খুব ভয়ংকর ব্যাপার। বাড়ির লোকজন আগে থেকে টের পেয়ে সাপুড়েদের খবর দেয়। তারা এসে বিষধর গোখরো সাপের বাচ্চাগুলো উদ্ধার করে নিয়ে যায়।
সাপ ধরা দেখতে আশপাশের লোকজন ওই বাড়িতে ভিড় জমায়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

শোবার ঘরে মিলল বিষধর গোখরোর ২২টি বাচ্চা

আপডেট টাইম : ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
সাগর চক্রবর্ত্তী, মধুখালী (ফরিদপুর ) প্রতিনিধি :