ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বোয়ালমারী বাজার বণিক সমিতির সহসভাপতি একাধিকবার নির্বাচিত গুনবহা ইউনিয়নের মেম্বার আকমল হোসেন মোল্যা (৭৫) শনিবার রাত ৮টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না ....রাজিউন)। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৭ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। রোববার সকাল দশটায় নিজ গ্রাম গুনবহা চড়পাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে চড়পাড়া কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। আকমল হোসেন মোল্যার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমান, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখা উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ শামীম রেজা প্রমুখ।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বোয়ালমারী বাজার বণিক সমিতির সহসভাপতি একাধিকবার নির্বাচিত গুনবহা ইউনিয়নের মেম্বার আকমল হোসেন মোল্যা (৭৫) শনিবার রাত ৮টার দিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না ….রাজিউন)।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৭ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
রোববার সকাল দশটায় নিজ গ্রাম গুনবহা চড়পাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে চড়পাড়া কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।
আকমল হোসেন মোল্যার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমান, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখা উপদেষ্টা মন্ডলীর সদস্য সৈয়দ শামীম রেজা প্রমুখ।