ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

পুড়েছে বয়স্ক ভাতার কার্ড

শৈলকুপায় ঝাউদিয়ায় অগ্নিকান্ড নিঃস্ব ভূমিহীন ৯ পরিবার

ঝিনাইদহে শৈলকুপার ঝাউদিয়ায় ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাÐে ১৮ নম্বর ব্যারাকের ১০টি ঘরের মধ্যে ৯টি ঘরই পুড়ে ছাই। অগ্নিকান্ড শেষ সম্বল হারিয়ে ছোট ছোট ২ ছেলে আর ২মেয়ে নিয়ে দুয়ারে দুয়ারে চেয়ে জীবন ধারণ করা বিধবা হাসিনা ও সন্তানদের কান্না যেন থামছেই না।

পরিবারটির সবাই প্রতিবন্ধী, কেউ মানসিক, শারীরিক আবার কেউ বাক প্রতিবন্ধী। গতকাল শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপার ঝাউদিয়া আবাসন প্রকল্পে আগুনে পুড়েছে তাদের সব। শুধু হাসিনা নয় ঝাউদিয়া ভূমিহীন আবাসনের ১৮ নম্বর ব্যারাকে থাকা ৯টি পরিবারের ১০টি ঘরের সবকিছুই পুড়ে ছাই হয়েছে।

এদের কেউ দিনমুজুর, কেউ শ্রমিক কেউ বা পরের বাড়িতে কাজ করে। আগুনে এদের চাল-ডাল, থালা-বাটি, কাঁথা-বালিশ, শুয়ে থাকার চকি, শীতের জামা-কাপড় সবই পুড়েছে। সব হারিয়ে নিষ্পলক চেয়ে আছে ১০টি পরিবারের শিশু-কিশোর আর বৃদ্ধ-বৃদ্ধা মানুষগুলো। সন্ধা লাগলেই তারা কি খাবে, কি পরবে, কিভাবে থাকবে তার কোনও নিশ্চয়তা দেখা যায়নি।

সরেজমিনে এমন এক করুণ দৃশ্য দেখা গেছে। প্রায় ৭০ বছরের বৃদ্ধা সালেহা বেগম কে দেখা গেল নিষ্পলক চেয়ে আছে। তার বয়স্ক ভাতার কার্ড টি আগুনে পুড়ে যাওয়ায় যেন নির্বাক। মৃত বদর উদ্দিনের স্ত্রী সালেহা ছেলে-মেয়েদের তিনি থাকেন এই আবাসনে। ৩ মাস পরপর ১৫শ’ করে টাকা পেতেন, যা দিয়ে চলত তার দিন।

এভাবে আবাসনের আসমানি, বাসেতুল মন্ডল, সালাম শেখ, রইচ উদ্দিন সহ ৯টি পরিবারের যাপিত-জীবন যেন হঠাৎই থেমে গেছে। পরিবারগুলোর বেশিরভাগই দিনমুজুর আর শ্রমিক। আগুনে তাদের ঘরের চাল-ডাল, শীতবস্ত্র, পোষাক-পরিচ্ছেদ, আসবাব সহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু পুড়ে গেছে। কারো ঘরেই কিছু নেই, পড়ে আছে আবাসনের টিনশেড ঘরের কাঠামোগুলো। তবে আগুনে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

পুড়েছে বয়স্ক ভাতার কার্ড

শৈলকুপায় ঝাউদিয়ায় অগ্নিকান্ড নিঃস্ব ভূমিহীন ৯ পরিবার

আপডেট টাইম : ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
মোঃ জাহিদুর রহমান তারিক :