ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শৈলকুপায় চাঁদার দাবিতে নিয়োগ পরীক্ষার্থীদের উপর হামলা করে পরীক্ষার খাতা ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা!

-প্রতীকী ছবি।

ঝিনাইদহের শৈলকুপায় চাঁদার টাকা না দেওয়ায় নিয়োগ পরীক্ষার্থীদের উপর হামলা চালিয়ে পরীক্ষার খাতা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার বিকালে উপজেলার মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। সেসময় হামলাকারীরা কলেজের সিসি টিভির মেমোরি কার্ড ছিনতাই করে নিয়ে যায় এবং ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়ে আসে তারা।

ঘটনাটি নিয়ে শৈলকূপা উপজেলায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে এমন ঘটনা ঘটলেও দুর্বৃত্তদের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানা গেছে।

জানা গেছে, মহিলা কলেজে ল্যাব সহকারী পদার্থ বিজ্ঞানের ১ জন, আইসিটি পদে ১জন ও এমএলএসএস পদে ১জন নিয়োগ করার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় এবং নির্ধারিত তারিখ ও নিয়োগ বোর্ডের স্থান করা হয় শৈলকুপা মহিলা কলেজ।

ওই নিয়োগ বোর্ডের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজা ও ডিজির প্রতিনিধি শৈলকূপা সরকারি কলেজের প্রিন্সিপাল আব্দুস সুবহান। পদাধিকার বলে নিয়োগ বোর্ডের সদস্য মহিলা কলেজের প্রিন্সিপাল খবির আহমেদ, সদস্য প্রফেসর আকমল হোসেন ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু।

তাদের উপস্থিতিতে শিক্ষক পদে ১১জন ও এমএলএসএস পদে ৫জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ১১ পরীক্ষার্থী লিখিত পরীক্ষা দিচ্ছিলেন এবং এমএলএসএস পদে ৫ জন ভায়ভা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন।

২০টি মোটরসাইকেল যোগে ৩৫/৪০ লোক এসে নিয়োগ বোর্ডে উপস্থিত সকলকে ধাক্কাধাক্কি দিয়ে খাতা ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে প্রিন্সিপাল খবির আহমেদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যখন তারা খাতা ছিনিয়ে নিতে আসে তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা একটু বাইরে গিয়েছিল।

সভাপতি ঘটনাটি জানার পর নিয়োগ স্থগিত করেছেন। এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজার মোবাইলে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজে সাবমেরিন কেব্ল কাটার হুমকি ইরানের, ঝুঁকিতে বৈশ্বিক ব্যাংকিং

error: Content is protected !!

শৈলকুপায় চাঁদার দাবিতে নিয়োগ পরীক্ষার্থীদের উপর হামলা করে পরীক্ষার খাতা ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা!

আপডেট টাইম : ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :