ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শৈলকুপায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩ জনের মনোনয়নপত্র জমা।

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত প্রয়াত উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনি শেফালী বেগম, বিএনপির সমর্থিত হুমায়ন বাবর ফিরোজ ও সতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা আনিছুর রহমান।

বুধবার দুপুরে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী শেফালী বেগম। এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দুপুরে ঝিনাইদহ জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির দলীয় প্রার্থী হুমায়ন বাবর ফিরোজ ও বিকেলে সতন্ত্র প্রার্থী আনিছুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা রির্টানিং কর্মকর্তা রোকনুজ্জামান জানান, মনোনয়ন জমা দেয়ার শেষ দিনে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

আগামী ২৮ ফেব্রæয়ারী শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৩ নভেম্বর শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি শিকদার মোশারফ হোসেন সোনা’র মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূণ্য হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভালোবাসার যে শিক্ষা দেয় পেঙ্গুইন

error: Content is protected !!

শৈলকুপায় উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৩ জনের মনোনয়নপত্র জমা।

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
মোঃ জাহিদুর রহমান তারিক :