ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শৈলকুপায় বিভিন্ন প্রা: হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

ঝিনাইদহের শৈলকুপার বিভিন্ন প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ায় নুরজাহান প্রা: হাসপাতাল থেকে ৫০ হাজার ও সাহিদা প্রা: হাসপাতাল থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শামীম প্রা: হাসপাতাল, খন্দকার প্রা: হাসপাতাল, খুরশিদা প্রা: হাসপাতাল ও শৈলকুপা প্রা: শিশু হাসপাতালে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান মালিকদের সতর্কতা প্রদাণ করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালীন সময় অন্যান্য প্রা: হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো শার্টার বন্ধ করে তালা ঝুলিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বনী আমিন।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন ঝিনাইদহের সিভিল সার্জন শুভ্রা রানী দেবনাথ। এসময় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন, ডাঃ সুজায়েদ হোসেন, ভ্রাম্যমাণ আতালতের পেশকার ও উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার ইজাজুল ইসলাম, থানা পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) বনী আমিন জানান, অনিয়মের সাথে জড়িত প্রা: হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

শৈলকুপায় বিভিন্ন প্রা: হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

আপডেট টাইম : ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
মোঃ রিপন শেখ, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :