ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে বেকার ভাতার ব্যবস্থা করবেঃ -লিয়াকত সিকদার

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার বলেছেন, শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে বেকার ভাতার ব্যবস্থা করবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বেকারদের জন্য বেকার ভাতার ব্যবস্হা করবে। শুধু বৃদ্ধদের জন্য নয়, বেকারদের জন্যও কল্যাণমূলক ভাতা আসছে। শেখ হাসিনার সব কল্যাণমূলক কর্মসূচি সারা পৃথিবী অনুসরণ করছে। সুতরাং আমরা অনেক ভালো আছি। বিশ্ব আজ যুদ্ধের কারণে বিপর্যস্ত, তার মধ্যেও আমরা ভালো আছি। দেশে দারিদ্র্য, ভিক্ষুক, বেকার সমস্যা থাকবে না।
শনিবার বিকাল সাড়ে ৫টায় মধুখালীর কোরকদি ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিয়োগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন লিয়াকত সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোরকদি ইউনিয়ন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি আবুল কাশেম মোল্লা।
লিয়াকত সিকদার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। কোন বিদেশিরা এসে কাওকে ক্ষমতায় বসাতে পারবে না। বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রীর অদম্য ইচ্ছা, সাহসিকতা এবং আপোসহীন দৃঢ় মনোভাবের কারণে বাংলাদেশের উন্নয়নের সুফল জনগন ভোগ করছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে তিনি জনগণের কাছে আসন্ন নির্বাচনে নৌকার বিজয় প্রার্থনা করেন।
তিনি অবিভাবকদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের খেলাধুলা, পড়ালেখায় মনযোগী হওয়ার উৎসাহিত করুন। এলাকায় যেন মাদক, সন্ত্রাস না থাকে সবার প্রতি আহ্বান জানান। সকল সামাজিক অনুষ্ঠানে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
বিশেষ অতিথি হিসেবে- কোরকদি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কালাম, কোরকদি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম মন্টু, সাবেক ছাত্রলীগ নেতা শাহরিয়া রুমি (রনি), মধুখালী পৌরসভার ৫নং ওয়ার্ড কমিশনার তৌফিক শরাফী সেতু প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাঁতারে এক যুগ পুরোনো রেকর্ড ভাঙলেন ইরফানা

error: Content is protected !!

শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে বেকার ভাতার ব্যবস্থা করবেঃ -লিয়াকত সিকদার

আপডেট টাইম : ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :