ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল বিএসএফ

আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বারিকুল ইসলাম (৩৯) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যরা। নিহত ব্যক্তি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর স্কুলছাম গ্রামের সেতাউর রহমানের ছেলে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার ভোরে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর-ফতেপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০ এর ২ এসএস ও ১০ এর ৪ এসএস-এ ঘটনা ঘটে। ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, ভোরে উপজেলার রঘুনাথপুর সীমান্তের একটি কৃষি জমিতে সেচ দিতে যান বারিকুল ইসলামসহ ৫ থেকে ৬ ব্যক্তি। এ সময় ভারতের মুর্শিদাবাদের সুতি থানার বাজিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে বাকিরা চলে আসলেও বারিকুল ইসলামকে আটক করে বিএসএফ সদস্যরা।

পরে তাকে পিটিয়ে হত্যা করে ভারতের অভ্যন্তরে বাজিতপুর ক্যাম্পের একটি নদীর তীরে বালুর উপরে মরদেহ ফেলে দেয় তারা। নিহতের পরিবারের দাবি- পরিকল্পিতভাবে বারিকুলকে হত্যা করেছে বিএসএফ। দ্রুত মরদেহ ফেরত চান নিহতের পরিবার। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, এ সংক্রান্ত তথ্য আমাদের কাছে নেই। তাছাড়া পরিবারের সদস্যরা আমাদের সাথে যোগাযোগ করেনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: মনির

error: Content is protected !!

শিবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল বিএসএফ

আপডেট টাইম : ০৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :