ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিবগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনে অনিয়মের প্রতিবাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ে জমির দলিল সম্পাদনসহ বিভিন্ন কাজে অনিয়মের প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী ও উপজেলা সাব-রেজিস্টার মোস্তাফিজুর রহমানের নিকট স্মারকলিপি দেন তারা।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা জানায়, জমি রেজিষ্ট্রেশনসহ জমির অন্যান্য কাজ সম্পন্ন করতে কি কি কাগজ ও ফরম লাগবে তা সাব-রেজিস্টার কার্যালয়ে সংরক্ষিত থাকতে হবে। কারণ প্রয়োজনীয় কাগজ বা নির্ধারিত ফরম সংগ্রহ করে জনগণ যাতে জমি রেজিষ্ট্রেশন ও জমির অন্যান্য কাজ শেষ করে সাব-রেজিস্টার অফিসে জমা দিতে পারেন।

এছাড়া প্রতিটি কাগজ ও ফরমের মূল্য তালিকা সাব-রেজিস্টার কার্যালয়ে টানানো থাকে, সেই ব্যবস্থা করতে হবে। বহিরাগত মোহরাল ও অন্য কেউ সাব-রেজিস্টার অফিসে কোন কাজ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। তারা আরো বলেন, জমি রেজিষ্ট্রেশন ও জমির অন্যান্য কাজ সংক্রান্ত বিষয়গুলো সাব-রেজিস্টার ও উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা সকল কাজ করবেন।

জনগণ যাতে কোন অনিয়ম ও হয়রানি ছাড়াই নির্বিঘ্নৈ জমি রেজিস্ট্রেশন ও জমি সংক্রান্ত অন্যান্য কাজ সম্পন্ন করতে পারে, সেজন্য উপজেলা নির্বাহী অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এর ব্যতয় ঘটলে ওই দুই অফিস দায়ী থাকবে বলে হুশিয়ারী দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিবগঞ্জ উপজেলার আহবায়ক আবদুর রহিম, মূখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস ও সদস্য সচিব সাব্বির আহমেদসহ অন্যরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: মনির

error: Content is protected !!

শিবগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনে অনিয়মের প্রতিবাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :