ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিবগঞ্জে পিকআপে আগুন দেয়ার ঘটনায় গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা একটি খালি পিকআপে আগুন দেয়ার ঘটনায় রাজু আহমেদ (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী বিনপাড়া মহল্লার তরিকুল ইসলামের ছেলে।

এ নিয়ে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে পিকআপ মালিক চকদৌলতপুর জালমাছমারী মহল্লার আতাউর রহমানের ছেলে আবিকুল আহাদ বাদি হয়ে রাজু ও তার পিতা তরিকুলের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন। এর আগে বুধবার রাত পৌণে ১টার দিকে পৌর এলাকার ইসরাইল মোড়ে এ ঘটনা ঘটে।রাতেই জালমাছমারী এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করা হয়।

এজাহারে বলা হয়, ডিম ব্যবসায়ী ও পিকআপ মালিক আবিকুল আহাদের কর্মচারী ছিলেন রাজু। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর রাজু ওই পিকআপে ডিম সরবরাহ করতে যান। এক পর্যায়ে ডিম সরবরাহ করা বেশকিছু টাকা চুরি করে রাজু। পরে টাকা চুরির ঘটনায় স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা হয়।

কিন্তু পূর্ব শত্রুতার জেরে বুধবার রাত পৌণে ১টার দিকে পৌর এলাকার ইসরাইল মোড়ে আবিকুল আহাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো ন-১৯-৫২৯৩ নম্বরের নীল রঙের একটি খালি পিকআপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন রাজু। এ সময় স্থানীয় নৈশ প্রহরী হাবিবুর রহমান বিষয়টি টের পেয়ে পিকআপ মালিক আবিকুল আহাদকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়।

এ ঘটনায় গাড়ির কাগজপত্র ভষ্মিভূত হয়ে ৯ লাখ ৪০ হাজার টাকা ক্ষতি হয়। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, এ ঘটনায় পিকআপ মালিক আবিকুল আহাদের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজুকে আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান

error: Content is protected !!

শিবগঞ্জে পিকআপে আগুন দেয়ার ঘটনায় গ্রেফতার ১

আপডেট টাইম : ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :