ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিবগঞ্জে অবৈধ মাটিকাটায় ড্রেজার মেশিন জব্দ, লাখ টাকা অর্থদণ্ড

আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে মাটিকাটার অভিযোগে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজার মেশিনের মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর-ঘোড়াদাড়ার বিলে এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাটাগ্রামের মো. আবদুর রাজ্জাকের ছেলে আবদুল আলিম (৩১)। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। তিনি জানান, অনুমতি ছাড়াই উপজেলার রঘুনাথপুর-ঘোড়াদাড়ার বিলে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছে কিছু অসাধু ব্যবসায়ী- এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় জব্দ করা হয় মাটিকাটার কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন। তাৎক্ষণিক অবৈধভাবে মাটিবহনের কাজে ব্যবহৃত গাড়ির মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের অপরাধে ১৫ (১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

তিনি আরো জানান, অবৈধভাবে মাটি উত্তোলনে জড়িত জমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী ও সার্ভেয়র আবদুল মালেকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: মনির

error: Content is protected !!

শিবগঞ্জে অবৈধ মাটিকাটায় ড্রেজার মেশিন জব্দ, লাখ টাকা অর্থদণ্ড

আপডেট টাইম : ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :