ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শিক্ষার্থীরা অর্ধেক মারা যাওয়া জাতিকে জাগিয়েছেঃ -নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ

মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, শিক্ষার্থীরা অর্ধেক মারা যাওয়া জাতিকে জাগিয়েছে। এর চেয়ে গর্বের জায়গা জাতির ইতিহাসে খুব কম আছে। আমি গর্ব করে বলবো, বাংলাদেশের তরুণরা পৃথিবীতে অদ্বিতীয়। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল মহিলা কলেজের তিন দশক পূর্তি উৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে এই নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। তাদের প্রতিফোঁটা রক্তের দাম পরিশোধ করা হবে। নির্বাচন কমিশনে রয়েছি মাত্র পাঁচজন। আমরা সব ধরণের কাজ করতে পারব না। এতে সকল স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশনে শপথ গ্রহণ করে ঢাকা পঙ্গু হাসপাতালে জুলাই-আগস্ট আহতদের দেখতে গেছিলাম। সেখানে ৮০-৮৫ জন শিক্ষার্থীরা ছিলেন। যাদের শারীরিক পরিস্থিতি অবর্ণনীয়। এমন সময়েও তাদের মধ্যে ৩-৪ জন ব্যক্তিগত সমস্যর কথা বললেও অন্য শিক্ষার্থীদের একটা বিরাট অংশ আমাকে বললেন একটি ভাল নির্বাচন দিয়েন। না হয় সুস্থ হয়ে আবার রাস্তায় নামবো। পাকিস্তানের ইমরান খান খুব জনপ্রিয় ব্যক্তি। কিন্তু ক্ষমতায় আসতে পারে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ইরতেজা আহমেদ চৌধুরী, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম, সভাপতি মোজাম্মেল হক ও ওবায়দুর রহমানসহ অন্যরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: মনির

error: Content is protected !!

শিক্ষার্থীরা অর্ধেক মারা যাওয়া জাতিকে জাগিয়েছেঃ -নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ

আপডেট টাইম : ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :