আপডেট টাইম :
১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
২৩১
বার পঠিত
শালিখায় বঙ্গবন্ধুর ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস২০২৩ পালিত
মাগুরা শালিখা উপজেলায় শুক্রবার ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে।শালিখা উপজেলা প্রশাসন কর্তৃক বাঙালি জাতির গৌরব বাংলাদেশের রাষ্ট্র নায়ক এ জাতির নক্ষত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুষ্পস্তবক অর্পণ করেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এডভোকেট কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, সহকারি কমিশনার ( ভুমি)উম্মে তাহমিনা মিতু, মোঃ রেজাউল ইসলাম ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, জেসমিন আক্তার সাবানা, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, মোঃ মোশাররফ হোসেন ( ওসি) শালিখা থান সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতা-কর্মী,এবং গণমাধ্যম কর্মীবৃন্ধ। আরও পড়ুনঃ ভূরুঙ্গামারীতে সরকারি চাল কেনায় ব্যবসায়ী আটক, ১৪৮ মণ চাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে শিশুদের কে নিয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। এ আলোচনা সভায় শিশুদের তাৎপর্য ও আগামী দিনে শিশুদের ভুমিকা সম্পর্কে তুলে ধরা হয়।বক্তৃতার এক পর্যায়ে শালিখা থানার অফিসার ইনচার্জ বলেন আজ যারা শিশু আগামী দিনে ভবিষ্যৎ তাই শিশুরা যেন সুন্দর ভাবে গড়ে উঠতে পারে সেদিকে অভিভাবক দের লক্ষ রাখার আহবান জানান।
মাগুরা শালিখা উপজেলায় শুক্রবার ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে।শালিখা উপজেলা প্রশাসন কর্তৃক বাঙালি জাতির গৌরব বাংলাদেশের রাষ্ট্র নায়ক এ জাতির নক্ষত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পুষ্পস্তবক অর্পণ করেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এডভোকেট কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, সহকারি কমিশনার ( ভুমি)উম্মে তাহমিনা মিতু, মোঃ রেজাউল ইসলাম ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, জেসমিন আক্তার সাবানা, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, মোঃ মোশাররফ হোসেন ( ওসি) শালিখা থান সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতা-কর্মী,এবং গণমাধ্যম কর্মীবৃন্ধ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে শিশুদের কে নিয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
এ আলোচনা সভায় শিশুদের তাৎপর্য ও আগামী দিনে শিশুদের ভুমিকা সম্পর্কে তুলে ধরা হয়।বক্তৃতার এক পর্যায়ে শালিখা থানার অফিসার ইনচার্জ বলেন আজ যারা শিশু আগামী দিনে ভবিষ্যৎ তাই শিশুরা যেন সুন্দর ভাবে গড়ে উঠতে পারে সেদিকে অভিভাবক দের লক্ষ রাখার আহবান জানান।