আপডেট টাইম :
০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
২৬৮
বার পঠিত
শালিখায় এক গাঁজা ব্যবসায়ী আটক
মাগুরার শালিখা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২০০(দুইশত)গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত সোমবার ২১/০৩/২০২৩ ইং দিবাগত রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মসীমা(ধাওয়াসীমা)গ্রামের বাটুল বিশ্বাস এর ছেলে আকাশ বিশ্বাস(১৯) নামের এক মাদক ব্যবসায়ী কে দুইশত(২০০) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে শালিখা থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায় রাত ১০টার দিকে পুলিশ দরিশলই বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মাদক কারবারি আকাশ বিশ্বাস কে উপজেলার বরইচারা আসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেনগেটের সামনে কাঁচা রাস্তার উপর থেকে গাঁজা বিক্রি করতে আসলে পুলিশ গাঁজা সহ তাকে আটক করে।সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যাবসা করে। আরও পড়ুনঃ পুলিশের ভুলে ৩৯ কোটির গাড়ি ২৬৯ কোটি! এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোশাররফ হোসেন বলেন,মাগুরা জেলা সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় শালিখা থানা পুলিশের একটি টিম সোমবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। তারই অংশ হিসাবে এস আই সাখাওয়াত হোসেন, এর নেতৃত্বে সঙ্গী ও ফোর্স নিয়ে ধর্মসীমা গ্রাম থেকে ২০০(দুইশত) গ্রাম গাঁজা সহ আকাশ বিশ্বাস নামে মাদক ব্যবসায়ীকে আটক করে। সে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করতো। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা রুজি হয়েছে যার মামলা নং-১২।
মাগুরার শালিখা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২০০(দুইশত)গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গত সোমবার ২১/০৩/২০২৩ ইং দিবাগত রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মসীমা(ধাওয়াসীমা)গ্রামের বাটুল বিশ্বাস এর ছেলে আকাশ বিশ্বাস(১৯) নামের এক মাদক ব্যবসায়ী কে দুইশত(২০০) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে শালিখা থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায় রাত ১০টার দিকে পুলিশ দরিশলই বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মাদক কারবারি আকাশ বিশ্বাস কে উপজেলার বরইচারা আসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেনগেটের সামনে কাঁচা রাস্তার উপর থেকে গাঁজা বিক্রি করতে আসলে পুলিশ গাঁজা সহ তাকে আটক করে।সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যাবসা করে।
এ বিষয়ে শালিখা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোশাররফ হোসেন বলেন,মাগুরা জেলা সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় শালিখা থানা পুলিশের একটি টিম সোমবার রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। তারই অংশ হিসাবে এস আই সাখাওয়াত হোসেন, এর নেতৃত্বে সঙ্গী ও ফোর্স নিয়ে ধর্মসীমা গ্রাম থেকে ২০০(দুইশত) গ্রাম গাঁজা সহ আকাশ বিশ্বাস নামে মাদক ব্যবসায়ীকে আটক করে। সে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করতো। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা রুজি হয়েছে যার মামলা নং-১২।