শামসুর রহমানঃ
মাগুরা শালিখায় ‘আজকের পদক্ষেপ,আগামীর অঙ্গীকার:সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
আজ রবিবার (৮ মার্চ) দুপুর ২:৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃবনি আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা নারী অধিকার রক্ষা,বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় জানানো হয় যে,২০২৬ সালের এই প্রতিপাদ্যকে ধারণ করে সরকার নারী ও শিশুদের নিরাপত্তা ও আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল আউয়াল-সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,শালিখা ইউনিয়নের চেয়ারম্যান মোঃহুসাইন শিকদার, প্রেসক্লাব শালিখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুব্রত বিশ্বাস,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক নারী ও সচেতন নাগরিক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে নারীর অবদান অনস্বীকার্য। নারীর সুরক্ষা নিশ্চিত করতে পারলেই একটি সুন্দর ও সমৃদ্ধ আগামী গড়ে তোলা সম্ভব।
প্রিন্ট

বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে 
শামসুর রহমান, শালিখা (মাগুরা) প্রতিনিধি 



















