ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শালা–দুলাভাই মোটরসাইকেল চুরি করতেন

তাঁরা দু’জন একটা চাবি নিয়ে ঘোরেন, যেটি দিয়ে যেকোনো মোটরসাইকেল মুহূর্তেই চালু করা যায়। এভাবে জেলায় জেলায় ঘুরে মোটরসাইকেল চুরি করেন। সম্পর্কে দু’জন শালা–দুলাভাই। তাঁদের গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা পুলিশ।

সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম।

আটক সেন্টু মণ্ডল (৪১) নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকার মৃত আহাদ মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার ভরুয়াপাড়ায় শ্বশুরবাড়িতে থাকেন।

আটক অন্যজনের নাম জাহিদুল ইসলাম। তিনি মাদারীপুর সদর উপজেলার কুনিয়া এলাকার মৃত জোবায়েত শেখের ছেলে। জাহিদুল সেন্টুর চাচাতো শ্যালক।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গতকাল রোববার বিকেলে কুষ্টিয়া খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের এক ব্যক্তি বাড়ির সামনে মোটরসাইকেল তালা মেরে রেখে ভেতরে যান। কয়েক মিনিট পর মোটরসাইকেল চালু করার শব্দ পেয়ে দ্রুত বের হন। এসে দেখেন, একজন চোর তাঁর মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছেন। পাশে আরেকটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন চোরের সহকারী। ধাওয়া করে ধরতে না পেরে সামনের বিলজানি বাজারের এক ব্যবসায়ী ও পুলিশকে ফোন করেন তিনি। এরপর মোটরসাইকেল দুটিসহ সেন্টু মণ্ডল ও জাহিদুলকে আটক করে পুলিশ।

সেন্টু মণ্ডল ও জাহিদুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, ওই দুজন দেশের বিভিন্ন স্থানে ঘুরে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। তাঁদের কাছ থেকে একটি চাবি উদ্ধার করা হয়েছে, যেটি দিয়ে যেকোনো মোটরসাইকেল কয়েক মিনিটের মধ্যে চালু করতে পারেন।

পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম আরও বলেন, আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে বিকেলে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

শালা–দুলাভাই মোটরসাইকেল চুরি করতেন

আপডেট টাইম : ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :