ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শান্তির বার্তা নিয়ে ফরিদপুরের ভাঙ্গা আসলেন ‌ চার ভারতীয় নাগরিক

মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন সর্বত্র ছড়িয়ে দিতে শান্তির যাত্রা শুরু করেন  ৪ ভারতীয় নাগরিক। পশ্চিমবঙ্গের গান্ধী ভবন থেকে গত ৯ মার্চ তারা এ যাত্রা শুরু করেন ।
বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নড়াইল, যশোর হয়ে তারা ১১ মার্চ ভাঙ্গায় আসেন। রবিবার  দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তাদের এ যাত্রার উদ্দেশ্য তুলে ধরেন প্রতিনিধি দলের প্রধান ড. আরজুমানড জিয়াদি।
মতবিনিময়কালে তিনি জানান, গান্ধীজির শান্তির বাণী সর্বত্র ছড়িয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য। লড়াই নয়,আলোচনার মাধ্যমেই যেকোনো সমস্যার সমাধান সম্ভব। শুধু বাংলাদেশ, ভারতের শান্তি প্রতিষ্ঠা নয়,সারা বিশ্বকে শান্তিময় করাই আমাদের উদ্দেশ্য।
তিনি আরও জানান, ভাঙ্গা থেকে সোনারগাঁও পানাম সিটি হয়ে ঢাকা পৌঁছাবেন আগামী ১৪ মার্চ। ঢাকায় ছায়ানটে অবস্থান করবেন।তারা ভারতীয় দূতাবাসসহ, ঢাকার বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ও সংগঠনের সাথে মত বিনিময় করবেন। এরপর ১৬ মার্চ নোয়াখালীর গান্ধী আশ্রমে পৌঁছে  মতবিনিময় করবেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ড. আরজুমানড জিয়াদী,কাসিস খানম,আনুসকা,পারোমিতা ড্যাঞ্জাল। সমন্বয় করেন নোয়াখালী গান্ধী আশ্রমের কর্মকর্তা সুমন নবী।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জেনে নিন হ্যালোইনের জনপ্রিয় খাবার কুমড়ার পাইয়ের রেসিপি

error: Content is protected !!

শান্তির বার্তা নিয়ে ফরিদপুরের ভাঙ্গা আসলেন ‌ চার ভারতীয় নাগরিক

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :