ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করতে চান তাইফুল ইসলাম টিপু

নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর ২০২৪) বিকেলে আব্দুলপুর কদম তলা বাজারে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপি মানুষের জন্য কাজ করে, উন্নয়নের রাজনীতি করে। লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। বিএনপি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সাথে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে চাই। কেউ যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে তিনি সকলকে সজাগ থাকতে বলেন।
তিনি আরো বলেন বড়াল নদী সংস্কার করা হবে যাতে করে লালপুর বাগাতিপাড়া মানুষের কৃষি চাষাবাদে সেচ সুবিধা পায়। আমার একটি পরিকল্পনা আছে এমন একটি প্রতিষ্ঠান করার যার মধ্যমে গোটা বিশ্ব লালপুরকে চিনবে।
এছাড়াও বক্তব্য রাখেন আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুর রহমান আরিফ, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, দয়রামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  আনসার আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টমি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক ফিরোজ হোসেন মিল্টন, নাটোর জেলা ছাত্রদলের সহ সভাপতি এনামুল হক বিদুৎ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

error: Content is protected !!

লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করতে চান তাইফুল ইসলাম টিপু

আপডেট টাইম : ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
রাশিদুল ইসলাম রাশেদ,  লালপুর (নাটোর) প্রতিনিধি :