ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লালপুর উপজেলা নির্বাচন প্রচারণায় এগিয়ে শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহমেদ সাগর

নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীরা রাত-দিন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন। নবীন ও প্রবীণ মিলে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মাঠে লড়ছেন। এর মধ্যে এগিয়ে আছেন কাপ পিরিচ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণ নেতা আলহাজ শামীম আহমেদ সাগর। তিনি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত শহীদ মমতাজ উদ্দিন ও সাবেক সংসদ সদস্য শেফালী মমতাজের পুত্র।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শামীম আহমেদ সাগরের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তাছাড়া সাধারণ ভোটাররা বলছেন শহীদ মমতাজ উদ্দিনের রক্তের ঋণ শোধ করার সময় এসেছে।
লালপুর উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার সাবেক ও বর্তমান মিলে আটজন ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ সাগরের পক্ষে কাজ করায় কাপ পিরিচ মার্কার ভোটারদের মাঝে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।
বিলমাড়িয়া ইউনিয়নের বাসিন্দা মো. সাহাবুল হোসেন বলেন, গত নির্বাচনের চেয়ে এবার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা অনেক বেশি। এবার আমাদের জন্য যোগ্য প্রার্থী নির্বাচন করা অনেক সহজ। আশা করছি সুষ্ঠু নির্বাচন হলে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবো। যিনি জনগণের পাশে থাকবেন আমরা তাকেই নির্বাচিত করব।
ওয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিক ও আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মকলেছুর রহমান বলেন, উপজেলা নির্বাচনে যিনি আমাদের খুব কাছাকাছি থাকেন আমরা তার পক্ষে নির্বাচন করব। এখন পর্যন্ত কাপ পিরিচ প্রার্থী অনেকবার আমাদের কাছে এসেছেন। সেজন্য আমরা সবাই তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। আশা করছি তিনি এবার উপজেলা চেয়ারম্যান হবেন।
লালপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আব্দুর রাজ্জাক মাস্টারের পুত্র উপজেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক আরিফুর রহমান কৈ মাছ মার্কা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করায় তাকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া চেয়ারম্যান পদে প্রচারণা চালাচ্ছেন আফতাব হোসেন ঝুলফু (দোয়াত কলম), মো. ইসাহাক আলী (আনারস), আমিনুল ইসলাম জয় (ঘোড়া) ও মো. হাসেম আলী (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে মো. মনোয়ার হোসেন (উড়োজাহাজ), মো. কামরুল ইসলাম (তালা), মো. তৌহিদুল ইসলাম (টিউবয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. পারভীন আক্তার বানু (ফুটবল), মোছা. লাবনী সুলতানা (কলস), মোছা. মাহাফুজা খাতুন (বৈদ্যুতিক পাখা)।
উল্লেখ্য, আগামী ২১ মে ২য় ধাপে লালপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৮৪টি কেন্দ্র রয়েছে। ভোটার সংখ্যা পুরুষ –  ১,২৫,৭৯০ জন, মহিলা – ১,১৬,৮৫৫ জন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিপিএম সেবা পদক পেলেন গোপালগঞ্জের পুলিশ সুপার হাবীবুল্লাহ

error: Content is protected !!

লালপুর উপজেলা নির্বাচন প্রচারণায় এগিয়ে শহীদ মমতাজ উদ্দিনের পুত্র শামীম আহমেদ সাগর

আপডেট টাইম : ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :