ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

লালপুরে ঠেকানো যাচ্ছে না রেললাইনের ক্লিপ চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল

পশ্চিমাঞ্চল রেলপথের নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন থেকে আব্দুলপুর জংশন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত রেললাইনের ক্লিপ চুরি হচ্ছে। এতে এই রেলপথে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন ধরে রেললাইনের ক্লিপ চুরি হচ্ছে। ক্লিপ না থাকলে ট্রেন লাইনচ্যুত হতে পারে। এই অপতৎপরতা ঠেকাতে একাধিকবার থানায় এজহার দায়ের করা হয়েছে। এরপরও ক্লিপ চুরি ঠেকানো সম্ভব হচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, আজিমনগর স্টেশন থেকে আব্দুলপুর জংশন মধ্যবর্তী ১০ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ক্লিপ নেই। এসব জায়গার ক্লিপের গোড়ার অংশ ভাঙা বা কাটা। খানিক দূর পর পর কয়েকটি ক্লিপ লাগানো আছে।
রেললাইনের আশপাশে বসবাসরত বাসিন্দারা জানান, রাতে দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে স্লিপার ভেঙে অথবা ব্লেড দিয়ে কেটে এসব ক্লিপ চুরি করে নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, রেললাইনের ক্লিপ চুরি হতে থাকলে ট্রেন চলাচল ঝুঁকিতে পড়বে। রেল ট্যাকের মালিক বিভাগীয় প্রকৌশলী। এ বিষয়ে তিনি ব্যবস্থা নিবেন।
রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, ক্লিপ চুরির বিষয়ে বেশ কয়েকটা এজহারও দায়ের করছি, তাতেও চুরি ঠেকানো যাচ্ছে না। ফলে কোনো স্থান ঝুঁকিপূর্ণ যেন না হয় সেজন্য প্রতিদিন সকালে লাইন চেক করা হচ্ছে। রাতে লাইন পাহারা দেওয়ার নিজেস্ব জনবল না থাকায় চুরি ঠেকাতে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসতে হবে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ক্লিপ চুরির বিষয়ে গত দুই মাসে থানায় কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

লালপুরে ঠেকানো যাচ্ছে না রেললাইনের ক্লিপ চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল

আপডেট টাইম : ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
মোঃআনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :