ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

শিবগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান : অবরুদ্ধ ২ ম্যাজিস্ট্রেট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কলয়াদিয়াড় এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় উত্তেজিত জনতা পার্শ্ববর্তী আরো কয়েকটি ইটভাটা বন্ধের দাবি জানান। তবে ওই ভাটাগুলোর বৈধ কাগজপত্র থাকায় ঘটনাস্থল থেকে ম্যাজিস্ট্রেটরা ফিরে আসার সময় তাদের অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত তারা অবরুদ্ধ থাকেন।

জানা গেছে অভিযানে স্মার্ট, সনি-১ ও সনি-২ ইটভাটা ভেঙে দেয়া হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামসহ মোট দুজন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আবদুস সামাদ।

তিনি জানান, ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ সকল কর্মকর্তাদের উদ্ধারে ঘটনাস্থলে সেনাবাহিনী পাঠানো হয়েছে। তিনি আরো জানান, শিক্ষাপ্রতিষ্ঠান, আমবাগান ও ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এসব ভাটা পর্যায়ক্রমে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। ভেঙে দেয়া তিনটি ইটভাটার মালিকপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অভিযানে সহযোগিতা করে বিজিবি, থানা পুলিশ ও আর্মড পুলিশ দল।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছানুয়ার হোসেন বলেন, সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধের অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় উপজেলায় তিনটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন ধরে বায়ুদূষণ করে আসছিল এসব ইটভাটা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

শিবগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান : অবরুদ্ধ ২ ম্যাজিস্ট্রেট

আপডেট টাইম : ০৭:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :