ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ ) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীজন।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সভায় সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রশাসনের নজরদারি বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া সভায় সিদ্ধান্ত হয় ঈদের দিন জাতীয় পতাকা উত্তোলন, ঈদের প্রধান জামাত উপজেলা মডেল মসজিদ ও লালপুর থানা মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। হাসপাতাল, হাজতখানা, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সেই সাথে বিনোদন কেন্দ্র গ্রিনভ্যালি পার্কে এতিম ও দুস্থ পথশিশুদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কৃষিঋণের ৪২% খেলাপি

error: Content is protected !!

লালপুরে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা

আপডেট টাইম : ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :