ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

লালপুরের পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

রাশিদুল ইসলাম রাশেদঃ

নাটোরের লালপুর উপজেলায় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মোঃ রাজন (২৫) নামে একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ও রাজু আহমেদ (৪০) নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএমইউ) মৃত্যু বরণ করেছেন। রাজন উপজেলার আড়বাব ইউনিয়নের হাবিবপুর গ্রামের জামরুল ইসলামের ছেলে ও রাজু আহমেদ লালপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের আমির হোসেনের ছেলে। মঙ্গলবার (২২ এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।

জানা যায়, গত ১২ এপ্রিল হাবিবপুর গ্রামের রাজন তার নিজস্ব কৃষি জমিতে কীটনাশক প্রয়োগের সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে গত শুক্রবার (১৮ এপ্রিল) মহেশপুর গ্রামের ট্রাক ড্রাইভার রাজু আহমেদ ময়মনসিংহে ট্রাকের মাল আনলোড করার সময় ঝুলন্ত বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে উভয়ের লাশ বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

.

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুজ্জামান জানান, বিষক্রিয়ার ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

লালপুরের পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

আপডেট টাইম : ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :