ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

রোকেয়া দিবসে ৪ নারী পেলো সংবর্ধনা

বেগম রোকেয়া দিবস উদযাপন-২৩ উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তর খাগড়াছড়ি’র আয়োজনে  ৪ নারীকে  ‘জয়িতা’ সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার ( ৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সভা  কক্ষে খাগড়াছড়ি  মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
 অনুষ্ঠানে অতিথি হিসেবে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলাম সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন ক্যাটাগরীতে  ৪ মহিয়সী নারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। এবং স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে চেক বিতরন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতা সফল জননী নারী ইন্দ্রিরা চাকমা, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী মিতা চাকমা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা জামেনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী রাঙ্গাবী চাকমা ।
সংবর্ধনা পেয়ে ‘জয়ীতা’ নারীরা বলেন শত বাঁধা পেরিয়ে আজকের এই অবস্থানে এই সংবর্ধনা হোক প্রতিটি নারীর উৎসাহ ও অনুপ্রেরণার প্রতীক।
অনুষ্ঠানে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, বেগম রোকেয়া  অবরোধ প্রথা, অন্যদিকে অশিক্ষার অভিশাপ-এমনি এক সামাজিক পরিবেশে বেড়ে উঠেন। নিজের আগ্রহে ও উদ্যেগে শিক্ষিত হয়েছিলেন এবং বুঝেছিলেন প্রকৃত শিক্ষার মধ্য দিয়ে নারী তার অপন শক্তি খুঁজে পাবে। আজীবন নারী শিক্ষা এবং অবরোধ প্রথার বিরুদ্ধে এবং নারী পুরুষের সমান অধিকারের পক্ষে লড়াই করেছেন তিনি। জীবনের সকল সম্পদ-সম্পত্তি ও মেধা দিয়ে নারী জাগরনের জন্য লড়াই করেছেন। অন্যান্য বক্তারা সভা থেকে বেগম রোকেয়ার সংগ্রামী চেতনাকে ধারন করে নারীর প্রতি সকল ধরনের বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে লড়াই গড়ে তোলার আহ্বান জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রংপুরে সরকারি কোয়ার্টার: কর্মকর্তাদের নামে বরাদ্দ থাকছেন ভাড়াটেরা

error: Content is protected !!

রোকেয়া দিবসে ৪ নারী পেলো সংবর্ধনা

আপডেট টাইম : ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
তাসলিমা আক্তার বিথী, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :