হুমায়ন আহমেদ:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর রুইথনপুর বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে গ্রাহকদের অংশগ্রহণে এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার (অপারেশন) মো. বশিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা শাখার ইনচার্জ মো. তানজিলুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিএইচআর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মাহাবুব হাসান মাবুদ এবং ইনতাজুল হক।
সমাবেশে অতিথিরা গ্রাহকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং ইসলামী ব্যাংকের আধুনিক, নিরাপদ ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. বশিরুল আলম বলেন, দক্ষিণ এশিয়ার প্রথম শরিয়াহভিত্তিক বাণিজ্যিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ১৯৮৩ সালের ৩০ মার্চ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যাংকটি সুদমুক্ত ইসলামী অর্থব্যবস্থার নীতিমালা অনুসরণ করে সফলতার সঙ্গে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে দেশের অর্থনীতি, রেমিট্যান্স আহরণ এবং আমানত সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
গ্রাহকদের উদ্দেশে তিনি বলেন, “রুইথনপুর এজেন্ট ব্যাংকিং শাখায় হিসাব খোলা মানেই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে হিসাব খোলা। তাই ব্যাংকিং সেবা গ্রহণের জন্য দূরে যাওয়ার প্রয়োজন নেই। আপনারা নিশ্চিন্তে রুইথনপুর এজেন্ট ব্যাংকিং শাখায় হিসাব খুলে নিরাপদ ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন।”
সমাবেশে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত 
হুমায়ন আহমেদ, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 




















